Monday, August 3, 2026
বাড়ি জাতীয় দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক, আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা

দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক, আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা

দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক, আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): ফের বোমাতঙ্ক রাজধানী দিল্লিতে। সোমবার দিল্লির বেশ কয়েকটি স্কুলে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায়। স্কুল চত্বরগুলিতে নিরাপত্তা বাহিনী ও দিল্লি পুলিশ জোরদার তল্লাশি অভিযান চালায়। তবে, কোথাও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

দিল্লি পুলিশ জানিয়েছে, সমস্ত নিরাপত্তা বিধি মেনে চলা হয়, এছারাও সংশ্লিষ্ট স্কুল চত্বরগুলিতে তল্লাশি চালানো হয়। পুলিশ আরও জানিয়েছে, "এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি"। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। শিক্ষার্থী, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha