নয়াদিল্লি,
২৯ জুলাই
(হি.স.):
প্রায় ৬ দশকের হিংসার পর ভারত এখন নকশাল-মুক্ত,
বুধবার সংসদে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন,
"প্রায় ৬ দশকের হিংসা কাটিয়ে দেশ নকশাল-এর কবল থেকে মুক্ত হয়েছে—
যে সমস্যাটি একসময় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অন্যতম বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হতো। নকশাল মোকাবিলায় জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা, ২০১৫-এর দৃঢ় বাস্তবায়ন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। বর্তমানে কোনও জেলাকেই আর নকশাল-কবলিত হিসেবে চিহ্নিত করা হয় না।"
নিত্যানন্দ রাই জানিয়েছেন,
নকশাল-কবলিত জেলার সংখ্যা ২০১৮ সালের এপ্রিলে ১২৬ থেকে কমে ৯০-এ নেমে আসে;
এরপর ২০২১ সালের জুলাইয়ে তা ৭০,
২০২৪ সালের এপ্রিলে ৩৮,
২০২৫ সালের ডিসেম্বরে ৮ এবং ২০২৬ সালের মার্চ/এপ্রিল নাগাদ
'শূন্য'-তে এসে দাঁড়ায়। বর্তমানে ৩৭টি জেলাকে
'লেগ্যাসি অ্যান্ড থ্রাস্ট'
জেলা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে;
এগুলি আর নকশাল-কবলিত নয়,
তবে অর্জিত পরিস্থিতি সুসংহত করার লক্ষ্যে নিরাপত্তা ও উন্নয়নমূলক পদক্ষেপের ক্ষেত্রে আরও কিছু সময় সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। একটি জেলাকে
'ডিস্ট্রিক্ট অফ কনসার্ন'
বা
'উদ্বেগজনক জেলা'র শ্রেণিতে রাখা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান