Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় সংসদ ভবন চত্বরে যোগাভ্যাস ওম বিড়লার, অংশ নিলেন রবি শঙ্কর প্রসাদও

সংসদ ভবন চত্বরে যোগাভ্যাস ওম বিড়লার, অংশ নিলেন রবি শঙ্কর প্রসাদও

সংসদ ভবন চত্বরে যোগাভ্যাস ওম বিড়লার, অংশ নিলেন রবি শঙ্কর প্রসাদও

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে ১২-তম আন্তর্জাতিক যোগ দিবস| দেশের জাতীয় রাজধানীতে সংসদ ভবন চত্বরেও পালিত হলো দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস|

রবিবার দিল্লিতে সংসদ ভবন চত্বরে লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন।

বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ বলেন, এটি একটি ঐতিহাসিক দিন| আমি প্রথমবার সংসদ ভবন চত্বরে যোগব্যায়াম করলাম। আমি সাধারণত আমার এলাকায় বা দেশের অন্যান্য জায়গায় যোগব্যায়াম করে থাকি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যোগকে বিশ্বের শান্তি, কল্যাণ এবং স্বাস্থ্যের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছেন যে সমগ্র বিশ্ব তাঁর পাশে দাঁড়াচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha