Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় মুম্বইয়ে এনইউসিএফডি-র নতুন কার্যালয় ভবনের উদ্বোধন অমিত শাহ-র

মুম্বইয়ে এনইউসিএফডি-র নতুন কার্যালয় ভবনের উদ্বোধন অমিত শাহ-র

মুম্বইয়ে এনইউসিএফডি-র নতুন কার্যালয় ভবনের উদ্বোধন অমিত শাহ-র

মুম্বই, ৮ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শনিবার মুম্বইয়ের ফোর্ট এলাকায় ‘ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন’ (এনইউসিএফডি)-এর নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করেন। এছাড়াও কেন্দ্রীয় সমবায় মন্ত্রী পরিষেবারও সূচনা করেন। এছাড়া, তিনি ‘অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স’ (পরিচালনগত ঝুঁকি ব্যবস্থাপনা ও সহনশীলতা) বিষয়ক একটি সচিত্র গ্রন্থ প্রকাশ করেন ও অনুষ্ঠানে ৬টি সমবায় ব্যাঙ্কের প্রতিনিধিদের সংবর্ধনা জানান।

এই উপলক্ষ্যে এনইউসিএফডি এবং ‘ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি’-র মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই যৌথ উদ্যোগটি শহুরে সমবায় ব্যাংকিং ক্ষেত্রে সাইবার নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha