Wednesday, August 5, 2026
বাড়ি জাতীয় ভারত সফরে নেপালের বিদেশমন্ত্রী, নতুন দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা

ভারত সফরে নেপালের বিদেশমন্ত্রী, নতুন দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা

ভারত সফরে নেপালের বিদেশমন্ত্রী, নতুন দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল শুক্রবার থেকে তিন দিনের ভারত সফরে এসেছেন। এদিন নতুন দিল্লিতে এসে পৌঁছলে নেপালের বিদেশমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি ভারতের বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্করের আমন্ত্রণে ভারত সফরে এসেছেন। এই সফরকালে নতুন দিল্লিতে ডঃ জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন নেপালের বিদেশমন্ত্রী।

নেপালের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, জ্বালানি এবং জনগণের মধ্যে সম্পর্ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। নেপালের বিদেশ মন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "নেপালের বিদেশ মন্ত্রী দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি আমাদের বিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। নেপালের সঙ্গে উন্নয়ন সহযোগিতা থেকে শুরু করে জনগণের মধ্যে সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ পর্যন্ত আমাদের একটি বিস্তৃত কর্মসূচী রয়েছে। দুই বিদেশ মন্ত্রীর সাক্ষাতে এই সমস্ত সম্পর্ক নিয়ে আলোচনা হবে। তবে আমাদের পক্ষ থেকে, নেপালের সঙ্গে আমাদের এই বহুমুখী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে আমরা আগ্রহী।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha