বাড়িজাতীয়উপত্যকায় অভিযান কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর ইউনিটের

উপত্যকায় অভিযান কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর ইউনিটের

শ্রীনগর, ৩ জুন (হি.স.): জঙ্গি কার্যকলাপের সন্দেহে কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে) ইউনিট বুধবার কাশ্মীর উপত্যকার বেশ কয়েকটি জেলায় অভিযান চালাচ্ছে। সূত্রের খবর, সম্প্রতি গোয়েন্দাদের দেওয়া তথ্য, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং ধারাবাহিক তদন্তের ভিত্তিতে জম্মু ও কাশ্মীরের তারা ছ’টি জেলার আটটি জায়গা চিহ্নিত করে তল্লাশি অভিযান শুরু করেছে।

শ্রীনগরের এবং বান্দিপোরা জেলায় দু’টি এলাকায় এ ছাড়াও কুপওয়াড়া, অনন্তনাগ, কুলগাম ও বারামুলা জেলায় একটি করে স্থানে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর ঘেরাও ও তল্লাশি অভিযান দ্বাদশ দিনেও অব্যাহত রয়েছে। নিরাপত্তা বাহিনী মঞ্জাকোট সেক্টরের গম্ভীর মুঘলান ও দোরিমালের ঘন জঙ্গলে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের সন্ধান চালিয়ে যাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য