Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় দিল্লিতে মালব্য নগরে রেস্তোরাঁয় আগুন; মৃত ৪, আহত বেশ কয়েকজন

দিল্লিতে মালব্য নগরে রেস্তোরাঁয় আগুন; মৃত ৪, আহত বেশ কয়েকজন

দিল্লিতে মালব্য নগরে রেস্তোরাঁয় আগুন; মৃত ৪, আহত বেশ কয়েকজন

নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): দিল্লির অভিজাত এলাকা মালব্য নগরে একটি রেস্তোরাঁয় আগুন লেগে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার সকালে দিল্লির মালব্য নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। সকাল ৯টা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল।

দমকল জানিয়েছে, মালব্য নগরের লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। বেসরকারি সূত্রের খবর, অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। আবার দমকল জানিয়েছে, ১১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha