বাড়িজাতীয়আহমেদাবাদে বড়সড় অভিযান, পাকড়াও ১৩১ জন অবৈধ বাংলাদেশি

আহমেদাবাদে বড়সড় অভিযান, পাকড়াও ১৩১ জন অবৈধ বাংলাদেশি

আহমেদাবাদ, ৩ জুন (হি.স.): গুজরাটের আহমেদাবাদে বড়সড় অভিযান চালালো পুলিশ ও অপরাধ দমন শাখা। মঙ্গলবার গভীর রাতে এক বড়সড় অভিযানে আহমেদাবাদ পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ চান্দোলা, গুলাবনগর এবং খোদিয়ারনগর জুড়ে ২৯০ জনেরও বেশি সন্দেহভাজনকে আটক করেছে। এদের মধ্যে ১৩১ জনকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং আরও ১৬০ জনকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শহরব্যাপী অভিযানের অংশ হিসেবে আধিকারিকরা নথি যাচাই করছেন।

আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ বিভিন্ন স্থান থেকে ১০০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে আটক করেছে এবং বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করছে। আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের জেসিপি শারদ সিংঘল বলেন, “গভীর রাতে এক বড় অভিযানে আহমেদাবাদ পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ আহমেদাবাদের চান্দোলা, গুলাবনগর ও খোদিয়ারনগর-সহ বিভিন্ন এলাকায় সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হদিশ পেতে তল্লাশি অভিযান শুরু করে। ২৯০ জনেরও বেশি সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের ক্রাইম ব্রাঞ্চে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্রাইম ব্রাঞ্চের কর্তাদের মতে, বিভিন্ন স্থান থেকে মোট ১৩১ জনকে আটক করা হয়েছে এবং অতিরিক্ত ১৬০ জন সন্দেহভাজন বর্তমানে ক্রাইম ব্রাঞ্চে নিবিড় জিজ্ঞাসাবাদের সম্মুখীন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য