Sunday, July 26, 2026
বাড়ি জাতীয় ভারত ও ভিয়েতনামের মধ্যে অংশীদারিত্ব ঐতিহ্য ও উন্নয়ন উভয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে : প্রধানমন্ত্রী

ভারত ও ভিয়েতনামের মধ্যে অংশীদারিত্ব ঐতিহ্য ও উন্নয়ন উভয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে : প্রধানমন্ত্রী

ভারত ও ভিয়েতনামের মধ্যে অংশীদারিত্ব ঐতিহ্য ও উন্নয়ন উভয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ মে (হি.স.): ভারত ও ভিয়েতনামের মধ্যে অংশীদারিত্ব ঐতিহ্য ও উন্নয়ন উভয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম-এর সঙ্গে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেন, "গত বছর যখন ভারত থেকে বৌদ্ধ নিদর্শন ভিয়েতনামে গিয়েছিল, তখন দেড় কোটিরও বেশি মানুষ, অর্থাৎ ভিয়েতনামের মোট জনসংখ্যার ১৫ শতাংশ, সেগুলি পরিদর্শন করেছিলেন।" মোদী বলেন, "ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম বুদ্ধগয়া থেকে নিজের ভারত সফর শুরু করেছেন। এটি আমাদের দুই দেশের অভিন্ন সভ্যতাগত ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতিফলন। তাঁর এই সফর এবং আমাদের অর্থবহ আলোচনার মাধ্যমে আমরা আমাদের মধ্যকার সদিচ্ছাকে বাস্তব রূপ দিচ্ছি।"

প্রধানমন্ত্রী আরও বলেন, "গত দশকে ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হয়ে ১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০৩০ সালের মধ্যে এটিকে ২৫ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার জন্য আজ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ওষুধ কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিটি এখন ভিয়েতনামে ভারতীয় ওষুধের সহজলভ্যতা বাড়াবে। ভিয়েতনামে ভারতের কৃষি, মৎস্য ও পশুজাত পণ্যের রপ্তানিও সহজতর হতে চলেছে।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান