বাড়িজাতীয়তামিলনাড়ুতে সরকার গঠনে টিভিকে-কে শর্তসাপেক্ষ সমর্থন কংগ্রেসের

তামিলনাড়ুতে সরকার গঠনে টিভিকে-কে শর্তসাপেক্ষ সমর্থন কংগ্রেসের

চেন্নাই, ৬ মে (হি.স.) : তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলের পর রাজ্যে সরকার গঠনের সমীকরণ অনিশ্চিত হয়ে ওঠায় ভারতীয় জাতীয় কংগ্রেস শর্তসাপেক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা করল তামিলগা ভেটরি কাজগম (টিভিকে)-কে। কংগ্রেস জানিয়েছে, এই জোটে কোনও সাম্প্রদায়িক বা সংবিধানবিরোধী শক্তিকে অন্তর্ভুক্ত করা যাবে না।

বুধবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত গিরিশ চোডাঙ্কর বলেন, রাজ্যের মানুষ একটি ধর্মনিরপেক্ষ ও উন্নয়নমুখী সরকারের পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে টিভিকে নেতৃত্বাধীন সরকার গঠনে সমর্থন দেওয়া হচ্ছে।

তবে তিনি জানান, এই জোটে কেবলমাত্র সেই শক্তিগুলিকেই রাখা হবে যারা সংবিধান ও সামাজিক ন্যায়ের নীতিতে বিশ্বাসী।

তিনি আরও বলেন, এই জোটের লক্ষ্য হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে. কামরাজের উন্নয়নমূলক শাসন, পেরিয়ার-এর সামাজিক ন্যায় এবং ড. বি. আর. আম্বেদকরের সাংবিধানিক মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়া।

বিবৃতিতে আরও দাবি করা হয়, এই রাজনৈতিক বোঝাপড়া ভবিষ্যতে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে লোকসভা ও রাজ্যসভা নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য