Wednesday, July 29, 2026
বাড়ি জাতীয় জলন্ধরের পর এবার অমৃতসর, বিস্ফোরণে ফের আতঙ্ক ছড়ালো পঞ্জাবে

জলন্ধরের পর এবার অমৃতসর, বিস্ফোরণে ফের আতঙ্ক ছড়ালো পঞ্জাবে

জলন্ধরের পর এবার অমৃতসর, বিস্ফোরণে ফের আতঙ্ক ছড়ালো পঞ্জাবে

অমৃতসর, ৬ মে (হি.স.): জলন্ধরে বিএসএফ সদর দফতরের বাইরে বিস্ফোরণের পর এবার অমৃতসরে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জলন্ধরের ঘটনার কয়েক ঘণ্টা পর অমৃতসরের সেনা ছাউনির কাছে আরও একটি বিস্ফোরণ হয়। সেনাবাহিনী ও বিএসএফ তল্লাশি অভিযান শুরু করেছে; কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনাটি খাসা রোডে সেনা ছাউনি এলাকার সীমানা প্রাচীরের কাছে ঘটেছে। কম তীব্রতার এই বিস্ফোরণে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। বিস্ফোরণের সঠিক প্রকৃতি এখনও নিশ্চিত করা যায়নি। অমৃতসর গ্রামীণ এসএসপি সোহেল কাসিম মীর ছাউনি এলাকার কাছে কম তীব্রতার বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মঙ্গলবার রাত প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ খাসা রোডে একটি বিকট শব্দের খবর পাই, যার পর পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আমরা দেখতে পাই যে সীমানা প্রাচীরে লাগানো একটি টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়ে নিচে পড়ে গেছে।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha