Friday, August 7, 2026
বাড়ি জাতীয় বদরপুরে আগরতলা-নারেঙ্গি এক্সপ্রেস থেকে গাঁজা সহ ধৃত ত্রিপুরার দুই পাচারকারী

বদরপুরে আগরতলা-নারেঙ্গি এক্সপ্রেস থেকে গাঁজা সহ ধৃত ত্রিপুরার দুই পাচারকারী

বদরপুরে আগরতলা-নারেঙ্গি এক্সপ্রেস থেকে গাঁজা সহ ধৃত ত্রিপুরার দুই পাচারকারী

বদরপুর (অসম), ৫ মে (হি.স.) : দক্ষিণ অসমের শ্রীভূমি জেলান্তর্গত বদরপুর রেলস্টেশনে জিআরপি এবং আরপিএফ-এর অভিযানে আগরতলা-নারেঙ্গি এক্সপ্রেস থেকে গাঁজা সহ ত্রিপুরার দুই পাচারকারী ধরা পড়েছে। ধৃতদের পশ্চিম ত্রিপুরা জেলার বাসিন্দা রোনাল্ড দেববর্মা এবং বিবেক দেববর্মা বলে পরিচয় পাওয়া গেছে।

আজ মঙ্গলবার বদরপুর জিআরপি থানা সূত্রে জানা গেছে, আজ ভোররাত প্রায় ২:১৫ মিনিটে ১৫৬৪৯ নম্বর আগরতলা-নারেঙ্গি (অসম) নারেঙ্গি এক্সপ্রেসের এস-২ বগিতে কোচ নম্বর ৩-এর ৭ এবং ৮ নম্বর আসনে উপবিষ্ট দুই সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন অভিযানকারী আরপিএফ এবং রেল পুলিশের কর্মীরা। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের একটি বড় ব্যাগে তালাশি চালিয়ে প্রায় ১২.৫৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বদরপুর রেলওয়ে পুলিশ জানিয়েছে, গাঁজা সহ দুজন পশ্চিম ত্রিপুরা জেলার উদয়সেনাপতিপাড়া গ্রামের রোনাল্ড দেববর্মা এবং বিবেক দেববর্মা। উভয়ের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারা রুজু করে গ্রেফতার করা হয়েছে

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha