Friday, August 7, 2026
বাড়ি জাতীয় লোকসভায় পাশ এমএসএমই ডেভেলপমেন্ট (সংশোধনী) বিল

লোকসভায় পাশ এমএসএমই ডেভেলপমেন্ট (সংশোধনী) বিল

লোকসভায় পাশ এমএসএমই ডেভেলপমেন্ট (সংশোধনী) বিল

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): বিরোধীদের তীব্র হট্টগোলের মধ্যেই শুক্রবার লোকসভায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ উন্নয়ন বা এমএসএমই ডেভেলপমেন্ট (সংশোধনী) বিল ২০২৬ ধ্বনিভোটে পাশ হয়েছে। এদিন বিরোধী সাংসদদের হট্টগোলের জেরে সভার কাজ দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। পুনরায় দুপুর ১২টায় অধিবেশন শুরু হলে বিশৃঙ্খলা চলতে থাকে| তার মাঝেই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের মন্ত্রী জিতন রাম মাঝির উত্থাপিত ‘ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ উন্নয়ন (সংশোধনী) বিল, ২০২৬’ পাশ করানো হয়। উল্লেখ্য, এই বিলটি আগেই রাজ্যসভায় পাশ হয়েছিল। এই সংশোধনীর অধীনে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির জন্য ইনভয়েস মূল্য মেটানোর ক্ষেত্রে টিআরইডিএস প্ল্যাটফর্মের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি মধ্যস্থতা ও সালিশি প্রক্রিয়ার জন্য ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কোনও সিদ্ধান্তকে যদি আদালতে ছয় মাসের বেশি সময় ধরে চ্যালেঞ্জ করা হয়, তবে সংশ্লিষ্ট এমএসএমই সরবরাহকারীকে অন্তত ৫০ শতাংশ অর্থ মিটিয়ে দেওয়ার বিধান রাখা হয়েছে। বিলটিতে স্বেচ্ছামূলক জাতীয় ডিজিটাল নিবন্ধন প্ল্যাটফর্ম, ছোটখাটো নিয়মভঙ্গের ক্ষেত্রে অপরাধমুক্তি এবং বিনিয়োগ ও লেনদেনের ভিত্তিতে এমএসএমই শ্রেণিবিভাগের জন্য আরও নমনীয় ব্যবস্থারও বিধান রয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha