Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় মা ও বোনেদের সম্মান জানালেই দেশকে সম্মান জানানো হয় : প্রধানমন্ত্রী

মা ও বোনেদের সম্মান জানালেই দেশকে সম্মান জানানো হয় : প্রধানমন্ত্রী

মা ও বোনেদের সম্মান জানালেই দেশকে সম্মান জানানো হয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): সংসদে তিন দিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। এই বিশেষ অধিবেশনে তিনটি বিল পাশ করাতে চাইছে কেন্দ্র। তিনটি বিল হল— মহিলা সংরক্ষণের জন্য ১৩১তম সংবিধান সংশোধনী বিল, লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার জন্য আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। বৃহস্পতিবার দুপুরে তিনটি বিলই লোকসভায় পেশ করা হয়েছে। প্রায় ১২ ঘণ্টা আলোচনার পরে শুক্রবার বিকেলে এই তিনটি বিলের উপর ভোটাভুটি হতে পারে সংসদের নিম্নকক্ষে।

অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার সকালেই সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী ক্ষমতায়ন নিয়ে বার্তা দেন তিনি। তাঁর কথায়, নারী ক্ষমতায়নের জন্য এক ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশনে। প্রধানমন্ত্রী লেখেন, ‘‘সংসদের বিশেষ অধিবেশনে ভারত নারী ক্ষমতায়নের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ করতে প্রস্তুত। মা এবং বোনেদের সম্মান জানালেই দেশকে সম্মান জানানো হয়। এই ভাবনাকে পাথেয় করেই আমরা দৃঢ় সংকল্প করে এই পথে এগিয়ে চলেছি।’’ ওই লেখার সঙ্গে নারী বন্দনায় এক স্তোত্রও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha