Friday, October 30, 2026
বাড়ি জাতীয় লস্কর, টিআরএফ-কে টাকার জোগান! কাশ্মীরে ভয়ংকর চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ১০

লস্কর, টিআরএফ-কে টাকার জোগান! কাশ্মীরে ভয়ংকর চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ১০

লস্কর, টিআরএফ-কে টাকার জোগান! কাশ্মীরে ভয়ংকর চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ১০

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৩০ অক্টোবর :  সন্ত্রাসবিরোধী অভিযানে বড়সড় সাফল্য। লস্কই-ই-তইবা, পহেলগাঁও হামলার চক্রী টিআরএফ-এর মতো সন্ত্রাসী সংগঠনের জঙ্গিদের অর্থ সাহায্যের অভিযোগে গ্রেপ্তার ১০। জম্মু ও কাশ্মীরের সোপিয়ান থেকে এই ১০ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থের বিনিময়ে এরা জঙ্গিদের সাহায্য করতেন। অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি এই চক্রে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


সোপিয়ান পুলিশের তরফে জানা যাচ্ছে, ধৃতরা ১০ জন কাশ্মীরের বাসিন্দাদের কাছ থেকে নানা অজুহাতে টাকা সংগ্রহ করতেন। এরপর সেই টাকা নানা অনলাইন পেমেন্ট প্ল্যার্টফর্ম ও অন্যান্য উপায়ে সরাসরি লস্কর ও তার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-কে পাঠানো হত। এই টাকা দিয়ে জঙ্গিরা স্মার্টফোন-সহ সন্ত্রাসের কাজে ব্যবহারের জন্য নানা জিনিস কিনত। একাধিক সন্দেহজনক ট্রানজ্যাকশনের ইতিহাস খতিয়ে দেখে এই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পাশাপাশি এই চক্রের জাল কতদূর পর্যন্ত ছড়িয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশের অনুমান, এই চক্রের জাল বহুদূর পর্যন্ত ছড়ানো। জম্মু ও কাশ্মীরে অনেকে এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। আপাতত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের উপর নজরদারি চালানো হচ্ছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha