নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.) : উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন ১৬ ও ১৭ আগস্ট তামিলনাড়ুতে দুই দিনের সফরে যাচ্ছেন। এই সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গলপট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, স্মারক ও সাহিত্যবিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন।
উপরাষ্ট্রপতির সচিবালয় শুক্রবার জানিয়েছে, উপরাষ্ট্রপতি ১৬ আগস্ট (রবিবার) চেঙ্গলপট্টুর কাট্টানকুলাথুরে অবস্থিত এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এসআরএমআইএসটি)-র ২২-তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এর পর তিনি চেন্নাইয়ের টি. নগরে অবস্থিত বাণী মহলে নাগাল্যান্ড, মণিপুর ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল লা. গণেশনের প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। এদিনই তিনি চেন্নাইয়ের ডি.জি. বৈষ্ণব কলেজ সভাগৃহে হিন্দু মুন্নানির প্রতিষ্ঠাতা প্রয়াত কে. রামগোপালনের চিন্তাভাবনা ও লেখার ওপর ভিত্তি করে রচিত গ্রন্থ 'ইকোজ অব এ ন্যাশনালিস্ট মাইন্ড'-এর প্রকাশনা অনুষ্ঠানেও যোগ দেবেন।
উপরাষ্ট্রপতি ১৭ আগস্ট (সোমবার) তিরুভারুরে তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১১-তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এর পর তিনি তাঞ্জাভুরে শাস্ত্র ডিমড ইউনিভার্সিটির অনুষ্ঠানে যোগ দেবেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান