Sunday, August 9, 2026
বাড়ি জাতীয় কাশ্মীরে ফের তুষারপাত, বরফের চাদরে ঢাকা পড়ল পাহাড় ও রাস্তাঘাট

কাশ্মীরে ফের তুষারপাত, বরফের চাদরে ঢাকা পড়ল পাহাড় ও রাস্তাঘাট

কাশ্মীরে ফের তুষারপাত, বরফের চাদরে ঢাকা পড়ল পাহাড় ও রাস্তাঘাট

শ্রীনগর, ২৯ মার্চ (হি.স.): বৃষ্টি ও তুষারপাত হয়েই চলেছে জম্মু ও কাশ্মীরে। রবিবার সকালেও নতুন করে তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায়। পাহাড়, রাস্তাঘাট বরফের চাদরে ঢাকা পড়েছে। গুরেজ ও তুলাইল-সহ বান্দিপোরা জেলার উঁচু পাহাড়ি এলাকায় নতুন করে এদিন তুষারপাত হয়।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৮৫ কিলোমিটার দীর্ঘ বান্দিপোরা–গুরেজ সড়কটি যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বান্দিপোরা সমতলে ভারী বৃষ্টিও হয়েছে। এছাড়াও জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলাতেও ভারী বৃষ্টি হয়েছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবহাওয়ার এই পরিবর্তন। জম্মু ও কাশ্মীরের ডোডাতেও আবহাওয়ার পরিবর্তন হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha