বাড়িজাতীয়নকশাল-মুক্ত ভারত অভিযান নিয়ে সোমবার আলোচনা লোকসভায়

নকশাল-মুক্ত ভারত অভিযান নিয়ে সোমবার আলোচনা লোকসভায়

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযান নিয়ে সোমবার আলোচনা হবে লোকসভায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নকশাল-মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন। নকশালমুক্ত ভারত গড়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এই বছরের ৩১ মার্চ। মঙ্গলবারই সেই সময়সীমা শেষ হচ্ছে।

তার একদিন আগে, সোমবার নকশাল-মুক্ত ভারত অভিযান নিয়ে বিশেষ আলোচনা হবে লোকসভায়। লোকসভার কার্যসূচি অনুযায়ী, নকশালবাদ নির্মূলের প্রচেষ্টা নিয়ে আলোচনার জন্য সোমবার সময় বরাদ্দ করা হয়েছে। বিধি ১৯৩ অনুসারে, শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে এই আলোচনা শুরু করবেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য