Monday, August 10, 2026
বাড়ি জাতীয় সংঘাতের আবহে ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর, নানা বিষয়ে হয়েছে আলোচনা

সংঘাতের আবহে ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর, নানা বিষয়ে হয়েছে আলোচনা

সংঘাতের আবহে ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর, নানা বিষয়ে হয়েছে আলোচনা

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাতের পরিস্থিতিতে বৃহস্পতিবার ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি সম্পর্কিত বিষয়েই মূলত তাঁদের মধ্যে কথা হয়।

প্রধানমন্ত্রী মোদী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে জানিয়েছেন, আমার বন্ধু, রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং উত্তেজনা হ্রাসের জরুরি প্রয়োজনীয়তা, সেইসাথে সংলাপ ও কূটনীতিতে ফিরে আসা নিয়ে কথা বলেছি। এই অঞ্চলে এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার প্রত্যাশা করি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha