Tuesday, March 10, 2026
বাড়িজাতীয়পশ্চিম এশিয়ার শহরগুলিতে মঙ্গলবার ৬০টি উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া...

পশ্চিম এশিয়ার শহরগুলিতে মঙ্গলবার ৬০টি উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): টাটা গোষ্ঠীর অধীন এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মঙ্গলবার পশ্চিম এশিয়ার বিভিন্ন শহরের উদ্দেশে মোট ৬০টি উড়ান পরিচালনা করবে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী-র উদ্দেশে ৩২টি উড়ান রয়েছে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলিয়ে জেড্ডা-র উদ্দেশে যাতায়াতের জন্য ১৪টি উড়ান পরিচালনা করা হবে। পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মাস্কট-এর উদ্দেশে যাতায়াতের জন্য আরও ১৪টি উড়ান পরিচালনা করবে। অর্থাৎ এই দুই বিমান সংস্থা মোট ২৮টি উড়ান চালাবে।

এর আগে সোমবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্ধারিত পরিষেবার পাশাপাশি ১০ মার্চ ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন শহরের মধ্যে মোট ৩২টি অতিরিক্ত উড়ান পরিচালিত হবে। এই উড়ানগুলি ভারতের বিভিন্ন শহর থেকে দুবাই, আবুধাবি, শারজাহ এবং রাস আল খাইমা-র উদ্দেশে চলাচল করবে।

উড়ান সংস্থার তরফে আরও জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির ওপর তারা ঘনিষ্ঠ নজর রাখছে এবং পরিস্থিতি বদলালে পরবর্তী আপডেট জানানো হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য