Friday, August 7, 2026
বাড়ি জাতীয় সাইবার জালিয়াতি ও অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে : অশ্বিনী বৈষ্ণব

সাইবার জালিয়াতি ও অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে : অশ্বিনী বৈষ্ণব

সাইবার জালিয়াতি ও অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, যার মুখ, কণ্ঠস্বর বা ব্যক্তিত্ব ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা হয়েছে, তার সম্মতি ছাড়া সিন্থেটিক কন্টেন্ট তৈরি করা উচিত নয়। বৃহস্পতিবার সকালে নতুন দিল্লিতে এক কনক্লেভে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

অশ্বিনী বৈষ্ণব বলেন, প্ল্যাটফর্মগুলিকে তাদের দ্বারা হোস্ট করা কন্টেন্টের দায়িত্ব নিতে হবে। তিনি আরও বলেন যে, নাগরিক এবং শিশুদের অনলাইন সুরক্ষা প্ল্যাটফর্মগুলির দায়িত্ব। বৈষ্ণব বলেন, সাইবার জালিয়াতি এবং সাইবার অপরাধের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক অতীতে সরকার প্ল্যাটফর্মগুলির সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করেছে এবং স্পষ্টভাবে বলেছে, অনলাইনে নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, প্ল্যাটফর্মগুলিকে নিশ্চিত করতে হবে, তারা যেন অবৈধ কাজ প্রচার বা অপরাধ সংঘটনের জন্য ব্যবহৃত না হয়। মন্ত্রী প্ল্যাটফর্মগুলিকে তাদের রাজস্ব বণ্টন নীতি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন, কারণ সমাজ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। তিনি আরও বলেন, প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই কন্টেন্ট তৈরি করা ব্যক্তিদের সঙ্গে ন্যায্যভাবে রাজস্ব ভাগাভাগি করতে হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha