Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় ফোন তুললেই বলতে হবে 'বন্দে মাতরম', মহারাষ্ট্রে নির্দেশ সরকারি কর্মীদের

ফোন তুললেই বলতে হবে 'বন্দে মাতরম', মহারাষ্ট্রে নির্দেশ সরকারি কর্মীদের

ফোন তুললেই বলতে হবে 'বন্দে মাতরম', মহারাষ্ট্রে নির্দেশ সরকারি কর্মীদের



মুম্বই, ২ অক্টোবর (হি.স.): এবার থেকে ফোন ধরে যে কোনও সরকারি কর্মীকে 'হ্যালো' নয় 'বন্দে মাতরম' বলতে হবে ৷ সব সরকারি কর্মীদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্র সরকার ৷ আজ রবিবার থেকে তা কার্যকর ৷

শনিবার বেলার দিকে একটি নোটিফিকেশন জারি করে এ নিয়ম লাগু করে বর্তমান শিন্ডে সরকার ৷ নোটিফিকেশনে জানানো হয়, 'বন্দে মাতরম' বললে মানুষের মনের মধ্যে একটা জাতীয়তাবোধের ধারণা তৈরি হবে ৷ অন্যদিকে 'হ্যালো' বলার কোনও মানে নেই ৷ এই নতুন নিয়ম শুধুমাত্র ফোনেই সীমাবদ্ধ নয়, রাজ্যের বিভিন্ন অনুষ্ঠান, জনসভাতেও কার্যকর হবে ৷ এতে ইতিবাচক পরিবেশের তৈরি হবে ৷

উল্লেখ্য, আগস্টের মাঝামাঝি এই প্রস্তাব দিয়েছিলেন বনমন্ত্রী সুধীর মুনগানতিওয়ার ৷ কিন্তু সরকার এই প্রস্তাবে রাজি হচ্ছিল না ৷ সব সরকারি কর্মী, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং রাজ্য প্রশাসনের শেষ স্তর পর্যন্ত সবাইয়ের জন্য এই নিয়ম প্রযোজ্য৷ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে দেশজুড়ে নানা ভাবে উদযাপন চলছে ৷ তারই অঙ্গ এটি ৷

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha