Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় দেশে খ্রিস্টানদের উপর হামলায় উদ্বিগ্ন বিশপ কনফারেন্স

দেশে খ্রিস্টানদের উপর হামলায় উদ্বিগ্ন বিশপ কনফারেন্স

দেশে খ্রিস্টানদের উপর হামলায় উদ্বিগ্ন বিশপ কনফারেন্স

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৫ ডিসেম্বর : বড়দিনের উৎসবের আবহে দেশের বিভিন্ন প্রান্তে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করল ক্যাথলিক বিশপ কনফারেন্স অফ ইন্ডিয়া। সংগঠনের সভাপতি আর্চবিশপ অ্যান্ড্রুজ থাজ্জাত বলেন, “দেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনায় আমরা মর্মাহত। হামলা আতঙ্ক-ভীতির পরিবেশ তৈরি করেছে।” তিনি আরও বলেন, “ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের নির্ভয়ে নিজের ধর্মীয় রীতি পালনের অধিকার রয়েছে। সেই অধিকার লঙ্ঘন করে যে ঘৃণা ও ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই।”

অ্যান্ড্রুজ থাজ্জাত প্রশাসনিক কর্তাদের উদ্দেশে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে বলেন, “যাঁরা সমাজে বিভাজন ছড়াতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।” একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানান, যাতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ধর্মীয় আচার পালন করতে পারেন এবং শান্তি ও ভালোবাসার বার্তা নিয়ে বড়দিন উদযাপন করতে পারেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha