Monday, July 27, 2026
বাড়ি জাতীয় অসমের কোকরাঝাড় ও সালেকাটি স্টেশনের মাঝে বিস্ফোরণ, উড়ল রেল লাইন! নাশকতা যোগ?

অসমের কোকরাঝাড় ও সালেকাটি স্টেশনের মাঝে বিস্ফোরণ, উড়ল রেল লাইন! নাশকতা যোগ?

অসমের কোকরাঝাড় ও সালেকাটি স্টেশনের মাঝে বিস্ফোরণ, উড়ল রেল লাইন! নাশকতা যোগ?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ অক্টোবর : গভীর রাতে উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে রেল লাইনে বিস্ফোরণ। অসমের কোকরাঝাড় ও সালেকাটি স্টেশনের মাঝে আপ লাইনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় লাইনের একটি অংশ। জানা যাচ্ছে, বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় ওই লাইনের রেল চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় একাধিক ট্রেনকে। খবর পেয়েই ছুটে যায় জিআরপি, অসম পুলিশ-সহ একাধিক গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে। ফলে বিস্ফোরণের পিছনে যে নাশকতা যোগ স্পষ্ট। তবে কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়।


ডিআরএম দেবেন্দ্র সিং জানিয়েছেন, ”রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার জেরে রেলের ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়।” শুধু তাই নয়, বিস্ফোরণের জেরে লাইনে বড় গর্ত তৈরি হয়। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিআরএম দেবেন্দ্র সিং। অন্যদিকে সকাল থেকে রেল পরিষেবাও চালু করা হয়েছে বলেও জানিয়েছেন ওই রেল কর্তা।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান