Tuesday, August 11, 2026
বাড়ি বিশ্ব সংবাদ মেক্সিকোতে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

মেক্সিকোতে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

মেক্সিকোতে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪
স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই।  মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে।এ ঘটনার আরেকজন আহত হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানিয়েছে।

দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে, তবে এই ঘটনার সঙ্গে মাদক ‘সম্রাট’ রাফায়েল কারো কুইন্তেরোর গ্রেপ্তারের কোনো সম্পর্ক আছে কিনা এমন ইঙ্গিত পাওয়া যায়নি বলে বিবৃতিতে জানিয়েছে নৌবাহিনী।শুক্রবারই সিনালোয়ার আরেক এলাকা থেকে কুইন্তেরোকে গ্রেপ্তার করে মেক্সিকো পুলিশ। মেক্সিকোর মাদক পাচারের কেন্দ্রস্থল  সিনালোয়ার শইক্স পৌরসভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha