Wednesday, September 30, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ফ্লাইদুবাই বিমানে ককপিটে হাতাহাতি, হাইজ্যাকের আশঙ্কায় তদন্ত ইজরায়েলের

ফ্লাইদুবাই বিমানে ককপিটে হাতাহাতি, হাইজ্যাকের আশঙ্কায় তদন্ত ইজরায়েলের

ফ্লাইদুবাই বিমানে ককপিটে হাতাহাতি, হাইজ্যাকের আশঙ্কায় তদন্ত ইজরায়েলের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ সেপ্টেম্বর :দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে জরুরি সংকেত পাঠানো এবং হঠাৎ দ্রুত উচ্চতা কমিয়ে সৌদি আরবে অবতরণের ঘটনায় তদন্ত শুরু করেছে ইজরায়েলি নিরাপত্তা সংস্থাগুলি। বুধবার ঘটনাটি ঘটে।

ইজরায়েলের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কান টিভির প্রতিবেদনে এক ইজরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ঘটনাটিকে সম্ভাব্য ‘সন্ত্রাসবাদী ঘটনা’ হিসেবে দেখার বিষয়টিও তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না। দুই পাইলটের একজন বিমানটিকে ইচ্ছাকৃতভাবে ভূপাতিত করার চেষ্টা করেছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় একজন পাইলট আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ইজরায়েলি যাত্রীকে মুখে রক্তের দাগ নিয়ে বলতে শোনা যায়, ‘‘আমাদের বিমানে হামলা হয়েছে। আমরা সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নিয়েছি। আমরা অবতরণের জন্য প্রস্তুত।’’

তবে এর আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছিলেন, ঘটনাটিকে হাইজ্যাকিং বলে মনে করা হচ্ছে না। এক ইজরায়েলি কর্মকর্তা জানান, দুই পাইলটের মধ্যে শারীরিক সংঘর্ষের পরই জরুরি সংকেত পাঠানো হয়েছিল।

ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানান, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করা FZ 1073 ফ্লাইটটি মাঝ আকাশে একটি ‘ঘটনার’ সম্মুখীন হয়। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাঁদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলে মুখপাত্র জানিয়েছেন।

এদিকে ইজরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিবহণমন্ত্রী মিরি রেগেভের নির্দেশে ফ্লাইদুবাইয়ের যাত্রীদের পরিবারের সদস্যদের জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে পৃথক অপেক্ষা ও তথ্যকেন্দ্র খোলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, টার্মিনাল-১-এর অভ্যন্তরীণ আগমন এলাকায় ওই কেন্দ্রটি তৈরি করা হয়েছে। বিমানের যাত্রীদের পরিবারের সদস্যদের সেখানে গিয়ে অপেক্ষা করার পাশাপাশি পরিস্থিতির সর্বশেষ তথ্য ও আপডেট পাওয়ার সুযোগ দেওয়া হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা করবেন। একই সঙ্গে যাত্রীদের আত্মীয় নন এমন সাধারণ মানুষকে ওই এলাকায় না আসার অনুরোধ জানানো হয়েছে, যাতে পরিবারের সদস্যদের সুশৃঙ্খলভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হয়।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha