Wednesday, February 4, 2026
বাড়িবিশ্ব সংবাদনাগরিকদের মিয়ানমারের উত্তরাঞ্চল ছাড়ার আহ্বান জানাল চীন

নাগরিকদের মিয়ানমারের উত্তরাঞ্চল ছাড়ার আহ্বান জানাল চীন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ ডিসেম্বর: নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কোকাং অঞ্চলের লাউক্কাই থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়ার জন্য নিজেদের নাগরিকদের আহ্বান জানিয়েছে সেখানকার চীনা দূতাবাস।বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, মিয়ানমারের স্বশাসিত কোকাং অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে গুরুতর এবং জটিল। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর বর্তমান সময়েই মিয়ানমার জান্তা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর জোটের সমন্বিত হামলার বিরুদ্ধে লড়ছে সেনাবাহিনী। ইতোমধ্যে এই বিদ্রোহী জোট বেশ কিছু শহর ও সামরিক ফাঁড়ি দখল করেছে। এতে উদ্বিগ্ন প্রতিবেশী দেশ চীন।মাও নিং বলেন, “মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলো সর্বোচ্চ মাত্রায় ধৈর্য বজায় রাখবে, পরিস্থিতির উত্তেজনা নিরসনে উদ্যোগ নেবে বলে আমরা আশা করি।”তিনি চীনা কর্মকর্তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে স্থানীয় কর্তৃপক্ষকে আহ্বানও জানান।চলতি মাসের শুরুর দিকে চীন মিয়ানমারের সামরিক শাসক ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করে। সে সময় তারা সাময়িক যুদ্ধবিরতি করা এবং সংলাপ চালিয়ে যেতে রাজি হয়।কিন্তু এরপরও মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট ‘স্বৈরতান্ত্রিক’ জান্তাকে পরাভূত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং শান্তি আলোচনা বা যুদ্ধবিরতির কোনও কথাই বলেনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য