Wednesday, August 12, 2026
বাড়ি বিশ্ব সংবাদ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজে পাখির আঘাত, কিউবায় জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজে পাখির আঘাত, কিউবায় জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজে পাখির আঘাত, কিউবায় জরুরি অবতরণ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৬ মার্চ: যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি উড়োজাহাজ গতকাল রোববার কিউবার রাজধানী হাভানায় জরুরি অবতরণ করেছে।উড়োজাহাজটির গন্তব্য ছিল কিউবার হাভানা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল। কিউবার কর্তৃপক্ষ জানিয়েছে, হাভানা থেকে উড়োজাহাজটি উড্ডয়নের পরই পাখির আঘাতের শিকার হয়। এতে উড়োজাহাজটির ইঞ্জিনে সমস্যা দেখা যায়। এ অবস্থায় উড়োজাহাজটি জরুরি অবতরণের জন্য হাভানায় ফিরে আসে।সাউথওয়েস্ট এয়ারলাইনস ও কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির কেবিনে ধোঁয়া ঢুকে পড়েছিল। তবে এ ঘটনায় কেউ আহত হননি।বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে সাউথওয়েস্ট এয়ারলাইনস জানিয়েছে, বোয়িং ৭৩৭ ফ্লাইটটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন ছয়জন।বিমানবন্দর থেকে আকাশে ওড়ার (টেক-অফ) কিছুক্ষণ পরই উড়োজাহাজটির একটি ইঞ্জিন ও ডগায় পাখি আঘাত করে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।বিবৃতিতে আরও বলা হয়, পাখি আঘাত হানার পর উড়োজাহাজটিকে নিরাপদে হাভানায় ফিরিয়ে আনেন পাইলটরা। কেবিনে ধোঁয়া ঢুকে যাওয়ায় জরুরি অবতরণের পর উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।যাত্রীদের আরেকটি ফ্লাইটে ফোর্ট লডারডেলে পাঠানো হবে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha