Saturday, February 7, 2026
বাড়িবিশ্ব সংবাদবার্লিনের বিখ্যাত সিলিন্ডার অ্যাকুরিয়াম ফেটে গেছে

বার্লিনের বিখ্যাত সিলিন্ডার অ্যাকুরিয়াম ফেটে গেছে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ ডিসেম্বর: প্রায় দেড় হাজার বিদেশি মাছের বাড়ি হয়ে ওঠা বার্লিনের বিখ্যাত মুক্তভাবে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার অ্যাকুরিয়াম ফেটে গেছে।  স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটার পর জরুরি বিভাগের প্রায় ১০০ কর্মী জার্মানির রাজধানীর ওই ঘটনাস্থলে হাজির হয় বলে জরুরি বিভাগ জানিয়েছে।  টুইটারে বার্লিন পুলিশ জানিয়েছে, “অবিশ্বাস্য ওই ক্ষতির পাশাপাশি ছিটকে আসা কাঁচের আঘাতে দুই জন আহত হয়েছে।”একটি র‌্যাডিসন ব্লু হোটেল, একটি জাদুঘর, বহু দোকানপাট ও রেস্তোরাঁর ঠিকানা বার্লিনের ব্যবসা ও অবকাশযাপন কেন্দ্র ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্সের মাঝখানে ‘অ্যাকুয়াডোম’ নামের ওই সিলিন্ডার অ্যাকুরিয়ামটি বসানো ছিল।

ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই ১৪ মিটার (৪৫ ফুট) লম্বা অ্যাকুরিয়ামটি বিশ্বের বৃহত্তম মুক্তভাবে দাঁড়ানো সিলিন্ডার আকৃতির অ্যাকুরিয়াম ছিল। এটিতে ১০ লাখ লিটারেরও বেশি পানি ছিল।

অ্যাকুরিয়ামটি ফেটে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ পানিতে ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্স সয়লাব হয়ে যায়। কমপ্লেক্সটির সামনের রাস্তা ও ফুটপাত পানি ও আবর্জনায় ছেয়ে যায়। এ কারণে কমপ্লেক্স সংলগ্ন বার্লিনের একটি গুরুত্বপূর্ণ সড়ক যা আলেকসান্ডাপ্লাৎস থেকে ব্রান্ডেনবুর্গ গেটের দিকে গিয়েছে তা বন্ধ করে দেয় জরুরি বিভাগ।  পুলিশ জানিয়েছে, হোটেলের অতিথিরা ভবনটি ছাড়তে থাকায় বার্লিনের প্রায় মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস শীতের মধ্যে তাদের আশ্রয়স্থলে নিয়ে যেতে কমপ্লেক্সটিতে অনেকগুলো বাস পাঠানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য