সিউটা,
১ আগস্ট
(হি.স.):
মরক্কো থেকে স্পেনের সিউটায় ঢুকতে গিয়ে অভিবাসীদের হুড়োহুড়িতে মৃত্যুর সংখ্য়া বেড়ে হয়েছে ৫৭। মরক্কো থেকে কমবেশি ৫০,০০০ অভিবাসী বৃহস্পতিবার স্পেনের সেউতায় ঢুকে পড়েন। সমুদ্রপথে ও স্পেনের সীমান্তের কাঁটাতারের বেড়া তাঁরা সিউটায় ঢুকে ছিলেন। প্রবল বিশৃঙ্খলায় এখনও পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে তাঁদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। শুক্রবার সিউটায় পৌঁছে সানচেজ বলেন,
শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সব ধরনের ব্যবস্থা নেবেন। সানচেজ গণহারে সীমান্ত পেরিয়ে মরোক্কোর অভিবাসীদের সিউটায় ঢোকার জন্য মানব পাচারকারী মাফিয়াদের দায়ী করেছেন। অন্যদিকে,
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে,
সিউটায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান