Monday, August 10, 2026
বাড়ি বিশ্ব সংবাদ স্বামী জিয়াউরের পাশেই কবর খালেদার, তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইউনুসের

স্বামী জিয়াউরের পাশেই কবর খালেদার, তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইউনুসের

স্বামী জিয়াউরের পাশেই কবর খালেদার, তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইউনুসের

স্যন্দন ডিজিটেল ডেস্ক ৩০ ডিসেম্বর : বিএনপির চেয়ারপারসন এবং তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য হবে বুধবার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে হবে এই কাজ। তাঁর স্বামী, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাঁকে কবর দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। বৈঠকে তিনি খালেদা জিয়ার শেষকৃত্য এবং কবরের বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার, সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস তাঁর ভাষণে বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তাঁর শেষকৃত্যের দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি।’

খালেদা জিয়ার মৃত্যুতে গণভোট নিয়ে সরকারের কাজ স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার ও বুধবার সারা দেশে গণভোটসংক্রান্ত সব ধরনের প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এলাকায় জড়ো হতে থাকেন হাজারো মানুষ। নেতা-কর্মী, সমর্থক, সাধারণ মানুষ আসেন এখানে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha