Monday, July 27, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ‘ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান করি…’, মোদির প্রশংসায় পঞ্চমুখ সুশীলা, ভারত নিয়ে আর কী মত?

‘ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান করি…’, মোদির প্রশংসায় পঞ্চমুখ সুশীলা, ভারত নিয়ে আর কী মত?

‘ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান করি…’, মোদির প্রশংসায় পঞ্চমুখ সুশীলা, ভারত নিয়ে আর কী মত?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ সেপ্টেম্বর ।। সব ঠিকঠাক থাকলে নেপালের প্রধানমন্ত্রীর কুরসিতে বসতে চলেছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি। এই পরিস্থিতিতে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেপি শর্মা ওলি প্রশাসনকে তুলোধনারা পাশাপাশি প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বলেন, “মোদিকে আমি যথেষ্টা করি।”

নেপালের অন্তর্বতী সরকারের প্রধান হিসাবে প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহের নাম উঠছিল। কিন্তু ‘জেন জি’-র তরফে তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে খবর। এরপরই কারকির নাম ওঠে এবং তাঁর পক্ষেই সবচেয়ে বেশি সমর্থন মেলে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মোদিকে আমি নমস্কার জানাই। আমি তাঁকে সম্মান করি। ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা এবং স্নেহ রয়েছে। কারণ, তারা সর্বদা নেপালের পাশে থেকেছে।” নেপালের সাম্প্রতিক পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের প্রথম লক্ষ্য থাকবে এই আন্দোলনে নিহত তরুণদের জন্য কিছু করা। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো। জেন জি নেপালের পরবর্তী প্রধানমন্ত্রীর পদে আমার নাম সুপারিশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তাঁদের অনুরোধ আমি গ্রহণ করেছি।” তিনি আরও বলেন, “নেপালে অনেক আগে থেকেই সমস্যা ছিল। এখন পরিস্থিতি আরও কঠিন। দেশের উন্নয়নের জন্য এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা।” তিনি বলেন। নেপালের নতুন সূচনা স্থাপনের চেষ্টা করব।”

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান