Wednesday, February 4, 2026
বাড়িবিনোদন‘স্বামী বেকার হলেও সমস্যা নেই, তাকে রাজার মতো রাখতে চাই’

‘স্বামী বেকার হলেও সমস্যা নেই, তাকে রাজার মতো রাখতে চাই’

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১৫ সেপ্টেম্বর ।। ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তাল আবারও আলোচনায় এসেছেন। মহাকুম্ভ সফরের সময়কার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হন। 

এবার বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় চলমান জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ অংশগ্রহণ করে নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছেন এই উঠতি তারকা। তবে এবার প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি ঘিরে ধরেছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিগ বসের মঞ্চে হাজির হয়ে তানিয়া দাবি করেন, তার রয়েছে ২৬ হাজার বর্গফুট আয়তনের বিলাসবহুল বাড়ি। তার অধীনে কাজ করছেন প্রায় ৮০০ কর্মী। ব্যক্তিগত নিরাপত্তার জন্য রয়েছে একাধিক দেহরক্ষীও। নিজেকে তিনি প্রকাশ্যে কোটিপতি হিসেবে পরিচয় দিয়েছেন।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি পুরনো সাক্ষাৎকারকে ঘিরেই এখন বেশি আলোচনা হচ্ছে। নিউস্কুপ-কে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি একেবারেই ভিন্ন মানসিকতা প্রকাশ করেছিলেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি জানি না আদর্শ সঙ্গী আদৌ এই পৃথিবীতে আছেন কিনা। তবে যদি থাকেন, তিনি বেকার হলেও সমস্যা নেই। আমি প্রকাশ্যে তার পা ছুঁতে রাজি। আমার বিশ্বাস, সম্পর্কে বড়-ছোট বলে কিছু নেই।’

নিজেকে ‘হতাশ প্রেমিকা’ আখ্যা দিয়ে তিনি স্মরণ করেন প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাটানো দিনগুলো। ভিডিওতে তিনি বলেন, ‘আমি এমনই ছিলাম যে আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তার হাত মুছিয়ে দেওয়ার জন্য গরম তোয়ালে এনে দিতাম। আমি জানি, বিয়ের পর আমার স্বামীর ক্ষেত্রেও একইভাবে করব। আমি চাই, তিনি যেন নিজেকে রাজা মনে করেন।’

তানিয়ার বক্তব্য অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে ধনী স্বামী খোঁজা তার কাছে জরুরি নয়। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমার তিনটি কারখানা আছে। আমি এমন কাউকে চাই না, যে আমার জন্য রোজগার করবে। বরং আমি মনে করি, পুরুষরা চায় সংসারে নিশ্চিন্ত থাকতে। তাই আমি রোজগারও করব, আবার স্বামীর জন্য রান্নাও করব।’

তার ভাষায়, ‘আমি ঘরের সব কাজ জানি। আমার মতে, নারীবাদের নামে আমরা স্বামীদের ছাপিয়ে যেতে শুরু করেছি, যা একদমই ঠিক নয়। দেবী সীতাও তো ভগবান রামের চরণ ছুঁয়েছিলেন।’

একই সাক্ষাৎকারে তিনি আরও শেয়ার করেন জীবনের একটি অধ্যায়, যখন তিনি সত্যিই ধনী কাউকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিলেন। সে সময় তিনি সম্পর্ক করেছিলেন এমন একজনের সঙ্গে, যিনি আর্থিকভাবে অনেকটাই সচ্ছল ছিলেন। তানিয়া বলেন, ‘আমি ভেবেছিলাম, যদি আমার ব্যবসা না চলে তবে তাকেই বিয়ে করব। কিন্তু এর আগেই তিনি সম্পর্ক ভেঙে দেন। তার মতে, আমি নাকি সুন্দর নই।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য