স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : ২৮ শে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ছাড়া
কোন দলের অস্তিত্ব থাকবে না। বিজেপি এককভাবে ৪৫ আসনে জয়ী হবে। সোনামুড়ায় ভোট প্রচারে
গিয়ে এই কথা বললেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। রবিবার মেলাঘর পুর পরিষদ
এবং সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে জনসভা এবং
রোড শো করলেন প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়। সভা শেষে সুসজ্জিত হুড খোলা গাড়িতে করে
নেতৃত্ব সোনামুড়া শহরে এক রোড শো করেন।
এদিন সভায় বক্তব্য রেখে প্রদেশ সভাপতি বলেন, আসন্ন
নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত। তাই তিনি সেটাকে নিয়ে ভাবছেন না।
তিনি বলেন সোনামুড়ার মানুষ বিজেপির সঙ্গে আছে তাই ২০২৮ বিধানসভা নির্বাচনে যেন সোনামুড়া
বিধানসভা কেন্দ্রটি বাম মুক্ত করা যায় তার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং
নির্বাচনে গণতান্ত্রিকভাবে বামেদের হাত থেকে ভারতীয় জনতা পার্টি আসনটি হাসিল করবে
বলে জানান। এদিনের সভায় প্রদেশ সভাপতি বিরোধী সিপিএম এবং কংগ্রেসের সমালোচনায় মুখর
হন। তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলে দক্ষিণ জেলায় ৭৯ টি রাজনৈতিক খুন হয়েছে।
শুধু তাই নয় তৎকালীন মন্ত্রী, মহকুমা শাসক থেকে
শুরু করে বহু নেতৃত্ব ও কংগ্রেসের কর্মী সমর্থক খুন হয়েছে। অথচ, সেই কংগ্রেস আজ কমিউনিস্টদের
সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু তৎকালীন সময়ে বহু যুবক জীবন যৌবন শেষ করেছে কংগ্রেসের
জন্য। এখন বোঝা যাচ্ছে কংগ্রেসের মূল উদ্দেশ্য কি ছিল। এভাবেই এক হাত নিলেন প্রদেশ
বিজেপি সভাপতি। পরে তিনি সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ২৮ শে ভারতীয় জনতা
পার্টি ছাড়া অন্য কোন দলের অস্তিত্ব থাকবে না। বিজেপি এককভাবে ৪৫ আসনে জয়ী হবে। এদিনের
নির্বাচনী সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা
ভৌমিক, প্রদেশ বিজেপি-র রাজ্যের প্রভারি মৃগাঙ্ক দেও বর্মন, বিধায়ক বিন্দু দেবনাথ,
তোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান