Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান উদয়পুরে

‘হর ঘর তিরঙ্গা’ অভিযান উদয়পুরে

‘হর ঘর তিরঙ্গা’ অভিযান উদয়পুরে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ আগস্ট : ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে দেশজুড়ে পালিত হচ্ছেহর ঘর তিরঙ্গা অভিযান। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার উদয়পুরের ৩২-মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি মাতাবাড়ি মণ্ডল যুব মোর্চা মাতাবাড়ি আরডি ব্লকের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য তিরঙ্গা শোভাযাত্রা।

মাতাবাড়ি বিধানসভার বাইপাস সড়ক থেকে শুরু হয়ে সুসজ্জিত তিরঙ্গা ্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বলেন, ‘হর ঘর তিরঙ্গা অভিযানের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ঐক্যের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জাতীয় পতাকার প্রতি মানুষের গর্ব সম্মান আরও সুদৃঢ় করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশপ্রেম জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha