স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ আগস্ট : ১৫ আগস্ট
দেশের ৮০ তম স্বাধীনতা
দিবস। অন্যান্য বছরের ন্যায় এই বছরও স্বাধীনতা
দিবস উপলক্ষ্যে রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেল ময়দানে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সাথে সেখানে বিভিন্ন বাহিনী কুচ কাওয়াজ প্রদর্শন করবে।
এর চূড়ান্ত মহড়া
হয় বৃহস্পতিবার। রাজ্যের আই জি আইন
শৃঙ্খলা মনচাক ইপ্পার জানিয়েছেন, স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ত্রিপুরা পুলিশের বিশেষভাবে নজরদারিতে রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের সাথে পেট্রোলিং বাড়ানো হয়েছে ত্রিপুরা পুলিশের। আগরতলা শহরের মধ্যেও বিভিন্ন গাড়ি তল্লাশি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনার উপর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান