Thursday, October 8, 2026
বাড়ি রাজ্য সরকারি বরাদ্দকৃত মাছ ও গো-খাদ্য নিয়ে অনিয়মের অভিযোগ, কাঠগড়ায় প্রধান

সরকারি বরাদ্দকৃত মাছ ও গো-খাদ্য নিয়ে অনিয়মের অভিযোগ, কাঠগড়ায় প্রধান

সরকারি বরাদ্দকৃত মাছ ও গো-খাদ্য নিয়ে অনিয়মের অভিযোগ, কাঠগড়ায় প্রধান

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ৮ অক্টোবর ; দুর্নীতিতে নিমজ্জিত সুশাসন জামানা! সরকারি বরাদ্দকৃত মাছ ও গো-খাদ্য নিয়ে অনিয়মের অভিযোগ। এই অনিয়মের অভিযোগ উঠল পূর্ব নালীছাড়া পঞ্চায়েতের প্রধান শংকর দাসের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি বরাদ্দের বিভিন্ন সামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে।

বেনিফিশিয়ারিদের জন্য বরাদ্দকৃত বাদাম, মোরগ ছানা-সহ বিভিন্ন সামগ্রী আত্মসাতের অভিযোগও তুলেছেন তারা। অভিযোগ, বুধবার একটি মাল গাড়িতে করে ফিশারিজ অফিস থেকে গো-খাদ্য, মাছের খাবার, চুন সহ বিভিন্ন সরকারি বরাদ্দকৃত সামগ্রী নিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই এলাকার লোকজন গাড়িটিকে আটক করেন। পরে খবর দেওয়া হয় আমবাসা থানায়। পুলিশ বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছে মালগাড়ি ও উদ্ধার হওয়া বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে। যা বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।

বৈধ নথিপত্র দেখাতে না পারায় গাড়ি ও সামগ্রী আটক করা হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় সরকারি বরাদ্দের সামগ্রী কীভাবে ফিশারিজ অফিস থেকে বের হল এবং কার নির্দেশে তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলাকার লোকজন প্রধানের পদত্যাগের দাবিতে শ্লোগান তুলেন। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে ছিঃ ছিঃ রব উঠেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha