Friday, October 9, 2026
বাড়ি রাজ্য মাটির নিচে ড্রামে লুকিয়ে রাখা ১৭৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

মাটির নিচে ড্রামে লুকিয়ে রাখা ১৭৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

মাটির নিচে ড্রামে লুকিয়ে রাখা ১৭৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

 

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ৮ অক্টোবর ;  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল কলমচৌড়া থানার পুলিশ। দক্ষিণ কলমচৌড়া এলাকার সুকান্তপল্লীতে একটি বাড়ির উঠোনের মাটির নিচে ড্রামে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল গাঁজা। অভিযানে মোট ১৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিক প্রসেনজিৎ সূত্রধরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ কলমচৌড়ার সুকান্তপল্লী এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত থাকার গোপন খবর পায় কলমচৌড়া থানার পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে থানার ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার ভোররাতে আনুমানিক রাত ৩টা থেকে ৫টার মধ্যে ওই এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চলাকালীন প্রসেনজিৎ সূত্রধরের বাড়িতে তল্লাশি চালিয়ে উঠোনের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় চারটি ড্রাম উদ্ধার করে পুলিশ। ড্রামগুলো খুলতেই তার ভিতর থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়। ওজন করে দেখা যায়, উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ১৭৯ কেজি।ঘটনার পর বাড়ির মালিক প্রসেনজিৎ সূত্রধরকে গ্রেফতার করা হয়।

 উদ্ধারকৃত গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে NDPS আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন থানার ওসি।এই মাদকবিরোধী অভিযানে ওসি হিমাদ্রি সরকার ছাড়াও সেকেন্ড অফিসার বিশ্বজিৎ দেববর্মা সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিক এবং TSR বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।কলমচৌড়া থানার এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha