Friday, August 14, 2026
বাড়ি রাজ্য স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা পশ্চিম জেলায়

স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা পশ্চিম জেলায়

স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা পশ্চিম জেলায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ আগস্ট : রাত পোহালেই ৮০ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস যাতে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হতে পারে তার জন্য রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে বিশেষ নজরদারি রয়েছে রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলায়। শুক্রবার ডি নগর পুলিশ কমপ্লেক্সের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক নমিত পাঠক জানান, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় নাকা বসানো হয়েছে। পাশাপাশি তল্লাশি চলছে। আইএসবিটি এবং রেল স্টেশনে ড্রগ স্কোয়াড দ্বারা অভিযান চালানো হচ্ছে।

 মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ অভিযান এবং এনডিপিএস এক অনুযায়ী অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৫১ জনকে আটক করেছে পুলিশ। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তায় নিশ্চিত করতে পশ্চিম ত্রিপুরা জেলায় ত্রিপুরা পুলিশ এবং সেন্ট্রাল পেরামিলিটারি ফোর্স যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। সিসি ক্যামেরা দিয়ে বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগের কর্মীদেরও নিরাপত্তার দিকে বিশেষ ফোকাস রয়েছে। তিনি আরো জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফের বিশেষ টহলদারি রয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিমান্ত এলাকায় বিএসএফ-এর কঠোর নজরদারি। আগরতলার লঙ্কামুড়া সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বিএসএফ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সীমান্ত এলাকায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে বৃদ্ধি করা হয়েছে নজরদারি টহল। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলিতে বিএসএফ জওয়ানদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সীমান্ত দিয়ে সন্দেহজনক কোন ব্যক্তির গতিবিধি বা অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে কি না, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলদারি এবং নজরদারি চালিয়ে যাচ্ছে বিএসএফ জওয়ানরা। স্বাধীনতা দিবসের আগে দেশের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সীমান্তে কঠোর ভাবে নজরদারি চালানো হচ্ছে।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha