Wednesday, October 28, 2026
বাড়ি রাজ্য সাইনবোর্ড জল জীবন মিশন প্রকল্প, এক বছর ধরে জল সংকটে ভুগছে দশ পরিবার

সাইনবোর্ড জল জীবন মিশন প্রকল্প, এক বছর ধরে জল সংকটে ভুগছে দশ পরিবার

সাইনবোর্ড জল জীবন মিশন প্রকল্প, এক বছর ধরে জল সংকটে ভুগছে দশ পরিবার

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ অক্টোবর : প্রশাসনিক উদাসীনতার কারণে সাইনবোর্ড জল জীবন মিশন প্রকল্প। অথচ, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হয়েছে জল জীবন মিশন। অথচ সেই প্রকল্পের অধীনে জল সরবরাহের ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রায় এক বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন কমলপুর মহকুমা দুর্গা চৌমুহনি আর.ডি. ব্লকের অন্তর্গত মড়াছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের দেববর্মা পাড়ার প্রায় ১০টি পরিবারের সদস্যরা। মড়াছড়া বাজার সংলগ্ন এই এলাকায় নল থাকলেও দীর্ঘদিন ধরে তা দিয়ে জল আসছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এক বছর ধরে জলসংকট, দুর্ভোগে ১০ পরিবার স্থানীয় সূত্রে জানা যায়, জল জীবন মিশনের অধীনে এলাকায় জল সরবরাহের ব্যবস্থা রয়েছে।

 কিন্তু সংশ্লিষ্ট নল দিয়ে নিয়মিত জল না আসায় চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে প্রায় ১০ টি পরিবারকে। পানীয় জল সংগ্রহ থেকে শুরু করে দৈনন্দিন রান্নাবান্না, স্নান ও অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য জল জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। প্রায় এক বছর ধরে জলসংকট চলতে থাকায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাড়ির মহিলাদের জল সংগ্রহের জন্য বাড়তি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। জল জীবন মিশন প্রকল্প নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু নলের সংযোগ থাকলেই যে পানীয় জলের সমস্যা মিটে যায় না, মড়াছড়ার দেববর্মা পাড়ার বর্তমান পরিস্থিতি যেন তারই উদাহরণ। কেন দীর্ঘদিন ধরে নল দিয়ে জল সরবরাহ বন্ধ রয়েছে, পাইপলাইনে কোনও ত্রুটি রয়েছে কি না, কিংবা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যার কারণে জল পৌঁছাচ্ছে না—তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

দ্রুত মেরামতের দাবি গ্রামবাসীদের এলাকার জল সংকট দূর করতে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তাদের দাবি, সমস্যাটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হোক এবং দ্রুত স্বাভাবিক জল সরবরাহ চালু করা হোক। গ্রামবাসীদের দাবি স্পষ্ট—নল থাকলেই হবে না, নিয়মিত জল সরবরাহও নিশ্চিত করতে হবে। প্রায় এক বছর ধরে পানীয় জলের সমস্যার পর এবার দ্রুত সমাধানের আশায় রয়েছেন দেববর্মা পাড়ার বাসিন্দারা। এখন দেখার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে এই সমস্যার দিকে নজর দেয় এবং ১০ টি পরিবারের পানীয় জলের দুর্ভোগ দূর করতে কী পদক্ষেপ গ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha