Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য শিক্ষা বিপ্লবের আজব কান্ড জম্পুইজলায়

শিক্ষা বিপ্লবের আজব কান্ড জম্পুইজলায়

শিক্ষা বিপ্লবের আজব কান্ড জম্পুইজলায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ আগস্ট:সুশাসন যেমন শিক্ষার বিপ্লব যেন মাঠে ঘাটে নজরে আসছে! এবার কোন এক স্কুলে শিক্ষক সংকটের অভিযোগ নয়, পড়ুয়ার পরিসংখ্যানের সঙ্গে মিলে গেল শিক্ষক-শিক্ষিকার সংখ্যা। জম্পুইজলা মহকুমার টিটিএএডিসি এলাকার লংমাহাতী পশ্চিম গুরপ্রদ কলোনি জেবি স্কুলে বর্তমানে মাত্র ৬ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন ৬ জন শিক্ষক। বিদ্যালয়ের পরিকাঠামো মোটামুটি ভালো থাকলেও ছাত্র-ছাত্রীর সংখ্যা অত্যন্ত কম হওয়ায় শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এমনও দিন যায়, যখন মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত থাকে। আবার কোনো দিন কেউই আসে না বলে জানিয়েছেন শিক্ষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বিদ্যালয়টির পাশে প্রায় ২০০ মিটার দূরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। ফলে অধিকাংশ অভিভাবক সরকারি বিদ্যালয়ের পরিবর্তে তাঁদের সন্তানদের সেই বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি করাচ্ছেন। এর প্রভাবেই সরকারি বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলের বর্তমান পরিস্থিতি ও পরিকাঠামোর বিষয়টি তুলে ধরেন। তাঁদের দাবি, নিকটবর্তী বেসরকারি বিদ্যালয়গুলোর বিরুদ্ধে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত জম্পুইজলা আইএস কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha