স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৯ আগস্ট :এস
এফ আই
এবং ডি
ওয়াই এফ
ডুকলি বিভাগীয়
কমিটির উদ্যোগে
খাদ্য আন্দোলনের
শহীদ দীলিপ
তরুণ অরবিন্দ
এবং যুব
নেতা রাজ্যেশ্বর
সুমিত্রা সিনহার
শহিদান দিবস
উপলক্ষে সি
পি আই
এম এর
ডুকলি মহকুমা
কার্যালয়ে শনিবার
এক স্বেচ্ছায়
রক্তদান শিবিরের
আয়োজন করা
হয়। এখানে
২১ জন
রক্তদাতা স্বেচ্ছায়
রক্তদান করেন।
শিবিরে উপস্থিত
ছিলেন বিরোধী
দলনেতা জীতেন্দ্র
চৌধুরী।
এস এফ
আই এর
রাজ্য সম্পাদক
সৃজন দেব,
রাজ্য সভাপতি
প্রীতম শীল,
ডুকলি বিভাগীয়
কমিটির সম্পাদক
পরিতোষ দেবনাথ,
সভাপতি পঙ্কজ
সরকার, রাজ্য
নেতৃত্ব বিশাল
চক্রবর্তী সহ
আরো অনেকেই।
বিরোধী দলনেতা
জিতেন্দ্র চৌধুরী
সংবাদ মাধ্যমের
মুখোমুখি হয়ে
বলেন, রক্তদান
মহৎ দান।
এর বিকল্প
নেই। এটা
সবাই জানে।
এর চাইতে
বড় কথা
হলো বর্তমানে
দেশের যুবসমাজ
রাজনৈতিক, অর্থনৈতিক
এবং সামাজিক
কারণে দিশেহারা।
ফলে যুব
সমাজ নেশার
দিকে ধাবিত
হতে বাধ্য
হচ্ছে। সে
জায়গায় ভারতের
ছাত্র ফেডারেশন
এবং ভারতের
যুব ফেডারেশন
স্বাধীনতা সমাজতন্ত্র
এবং গণতন্ত্র
কায়েম করতে
যুব সমাজের
চরিত্র নির্মাণ
করতে উদ্যোগ
নিয়েছেন। কিন্তু
দুর্ভাগ্যের বিষয়
হলো রাজ্যে
এটা বিপরীত
দিকে নিয়ে
যাওয়ার জন্য
জাতীয় পতাকা
উত্তোলন করতে
দিচ্ছে না
এবং রক্তদানের
মত মহৎ
কাজ করতে
দিচ্ছে না।
এই বিপরীতমুখী
প্রবণতা গত
আট বছর
ধরে রাজ্যে
চলছে। কিন্তু
যত বাধাই
আসুক না
কেন এটা
সাময়িক। চিরদিন
থাকবে না।
এই বার্তা
দিলেন বিরোধী
দলনেতা জিতেন্দ্র
চৌধুরী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান