Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য রাস্তা জলে ডুবে থাকার কারণে যাতায়াতের দুর্ভোগ গ্রামবাসীর

রাস্তা জলে ডুবে থাকার কারণে যাতায়াতের দুর্ভোগ গ্রামবাসীর

রাস্তা জলে ডুবে থাকার কারণে যাতায়াতের দুর্ভোগ গ্রামবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট  : বাড়ি ঘরের একমাত্র রাস্তা জলে ডুবে থাকার কারণে যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছে দুরাই শিববাড়ি পঞ্চায়েত সংলগ্ন উত্তর পাড়ার ছয় পরিবার। জানা যায়, বৃষ্টির জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত চার মাস যাবত দুরাই শিববাড়ি পঞ্চায়েত সংলগ্ন ঢিল ছুড়ার দূরত্বে উত্তর পাড়ার বাসিন্দাদের যাতায়াতের দীর্ঘ রাস্তা জলে ডুবে রয়েছে। ফলে ওই এলাকার বসবাসকারীদের চরম দুর্ভোগে পড়েছেন। গ্রামবাসীর অভিযোগ, গত চার মাস যাবত বৃষ্টির জল উঁচু নিচু টিলা থেকে গড়িয়ে সমতলে এসে জমা হয়ে রাস্তাঘাট, পুকুর ডুবে মানুষের বাড়ি ঘরের ঊঠানে ঢুকছে। পচা আবর্জনার দুর্গন্ধ যুক্ত জল রাস্তা ডুবিয়ে রেখেছে।

জমা জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারনে এই দুর্ভোগ। গত চার মাস আগে এলাকার বাসিন্দারা গ্রাম পঞ্চায়েত, দুর্গা চৌমুহনী ব্লক থেকে শুরু করে মহকুমা শাসকের নিকট লিখিত ভাবে জানান। পঞ্চায়েত প্রধান, ব্লক আধিকারিক ও মহকুমা শাসক অফিস থেকে ডিসিএম এসে কিভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করা যায় তা আলোচনা করে দুর্ভোগকারী বাসিন্দাদের আশ্বাস দিয়ে যান। কিন্তু, চার মাস হয়ে গেলেও প্রশাসন থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করে নি।

ফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন ওই এলাকার বসবাসকারী পরিবারেরা। তাদের আরো অভিযোগ, এই রাস্তা জলে ডুবে থাকার কারণে পরিবার গুলির হাসপাতাল, পড়ুয়া ছেলে মেয়েরা স্কুল - কলেজ, অফিস -আদালত, বাজার -হাটে যেতে তাদের রাস্তা দিয়ে যেতে না পেরে ঘুর পথে অন্যদের জমি কিংবা বাড়ি ঘরের উপর দিয়ে অনেক রাস্তা হেঁটে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এলাকাবাসীর একটাই দাবি প্রশাসন জল নিষ্কাশনের ব্যবস্থা করে যোগ্য যাতায়াতের রাস্তা করে দিক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha