Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন জেলার অভিভাবক বিকাশ দেববর্মা

জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন জেলার অভিভাবক বিকাশ দেববর্মা

জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন জেলার অভিভাবক বিকাশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট  : সিপাহীজলা জেলার অভিভাবক হিসেবে দায়িত্ব পাওয়ার পরই জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতি খতিয়ে দেখতে বৈঠকে বসলেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সোমবার বিশ্রামগঞ্জে জেলা কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা মূলক বৈঠকে জেলার জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সিপাহীজলা জেলার উন্নয়নকে আরও গতিশীল করাই অন্যতম লক্ষ্য।

শিক্ষা, স্বাস্থ্য এবং পানীয় জলের মতো মৌলিক পরিষেবাগুলির ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে, সেগুলি চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন না ঘটলে আগামী প্রজন্ম সঠিক ভাবে এগিয়ে যেতে পারবে না। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে স্বাস্থ্য পরিষেবা ও পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানের উপরও জোর দেন তিনি। জেলার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে আরও নিবিড় সমন্বয়ের প্রয়োজন রয়েছে বলেও বৈঠকে বার্তা দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha