Friday, November 27, 2026
বাড়ি রাজ্য মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুললেন বিধায়ক বীরজিৎ সিনহা

মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুললেন বিধায়ক বীরজিৎ সিনহা

মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুললেন বিধায়ক বীরজিৎ সিনহা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ নভেম্বর : কৈলাশহর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুললেন বিধায়ক বীরজিৎ সিনহা। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান।সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা অভিযোগ করেন, কৈলাশহরে পৌর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় যুবকদের মাছ-মাংস, মদ খাওয়ানোর আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবারও পাঁচটি জায়গায় এ ধরনের আমন্ত্রণ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ১৭ টি ওয়ার্ডেই এ ধরনের কর্মসূচি করা হচ্ছে বলে কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। বিধায়ক বলেন, তিনি কৈলাশহর থেকে সিপিএমকে পাঁচবার এবং বিজেপিকে একবার পরাজিত করেছেন। নির্বাচনী নিয়মকানুন সম্পর্কে তিনি অবগত। তাঁর দাবি, মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন মামলা চলছে বলেই তিনি বিভ্রান্ত হয়ে এ ধরনের কাজ করছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রীকে শোকজ করার দাবি জানান বিধায়ক বীরজিৎ সিনহা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha