Thursday, November 26, 2026
বাড়ি রাজ্য সংবিধান দিবসকে সংবিধান রক্ষা দিবস হিসেবে পালন করলো প্রদেশ কংগ্রেস

সংবিধান দিবসকে সংবিধান রক্ষা দিবস হিসেবে পালন করলো প্রদেশ কংগ্রেস

সংবিধান দিবসকে সংবিধান রক্ষা দিবস হিসেবে পালন করলো প্রদেশ কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ নভেম্বর :            ১১ তম সংবিধান দিবসকে সংবিধান রক্ষা দিবস হিসেবে পালন করলো প্রদেশ কংগ্রেস। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ডঃ বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেস দলের অন্যান্য নেতা কর্মীরা। পাশাপাশি এইদিন জাতীর জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান অন্যান্য বছরের ন্যায় এই বছরও সংবিধান দিবসটিকে পালন করা হয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস এইদিনটিকে সংবিধান রক্ষা দিবস হিসাবে পালন করছে। কারণ সংবিধানকে পাল্টে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শাসক দল বিজেপি। তাই সংবিধানকে রক্ষা করার জন্য জাতীয় কংগ্রেস দেশ জুড়ে লড়াই চালিয়ে যাবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha