Wednesday, September 30, 2026
বাড়ি জাতীয় মুম্বই থেকে হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রি কারে আগুন, তদন্তে রেল

মুম্বই থেকে হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রি কারে আগুন, তদন্তে রেল

মুম্বই থেকে হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রি কারে আগুন, তদন্তে রেল

মুম্বাই, ৩০ সেপ্টেম্বর (হি.স.): মুম্বই থেকে হাওড়াগামী সিএসএমটি-হাওড়া ১২২৬১ দুরন্ত এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। বুধবার ভোরে আচমকাই ট্রেনের প্যান্ট্রি কারে আগুন লেগে যায়। ট্রেনটি তখন সিএসএমটি রেলইয়ার্ডে ছিল। সেখান থেকে স্টেশনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। সেই সময়েই এই আগুন লাগে বলে জানা গিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি।


ট্রেনের প্যান্ট্রি কারে আগুন লাগার ঘটনায় হুলস্থুল পডে যায় রেলইয়ার্ডের কর্মীদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল আসে। খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha