Saturday, November 14, 2026
বাড়ি রাজ্য ভোট প্রচারে বের হয়ে মানুষের জন্য পাঁচ বছরে কতটা কাজ হয়েছে প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী

ভোট প্রচারে বের হয়ে মানুষের জন্য পাঁচ বছরে কতটা কাজ হয়েছে প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী

ভোট প্রচারে বের হয়ে মানুষের জন্য পাঁচ বছরে কতটা কাজ হয়েছে প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ নভেম্বর : শুক্রবার ভোট প্রচারে বের হয়ে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ করলেন ৩২ নং ওয়ার্ডের অবস্থা। এলাকার কাউন্সিলর গত পাঁচ বছ বছরে মেলার মাঠ সহ আশপাশে এলাকায় কতটা কাজ করেছে তার হিসেব জনগণ মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তুলে ধরলেন। কারোর বাড়িতে জল আসে না, কেউ রাত দশটার পর বাড়ি থেকে বের হতে দ্বিধাবোধ করেন, আবার অনেকের বাড়ির সামনে রাস্তার মধ্যে আবর্জনার স্তূপ তৈরি করে রাখা হচ্ছে।

এগুলি নিয়ে গত পাঁচ বছরে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করল কেউ কর্ণপাত করেননি। মুখ্যমন্ত্রীর যখন আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারে বের হয়েছেন তখন অভিযোগগুলো মানুষ তুলে ধরছেন। শুক্রবার আগরতলা পুর নিগমের ৩২ নং ওয়ার্ডের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিজেপি প্রার্থী সঞ্জয় সাহার হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। এইদিন মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে জনসম্পর্ক স্থাপন করেন। কথা বলেন সাধারণ মানুষের সাথে। তাদের অভাব অভিযোগের বিষয়ে অবগত হন। এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই সাথে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করেন। এবং বিজেপি প্রার্থী সঞ্জয় সাহার জন্য গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। পড়ে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। বিজেপি-র উপর মানুষের আস্থা রয়েছে। যে ভাবে মানুষের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে তাতে বুঝা যায় এইবারের নির্বাচনে কল্পনার বাইরে ফলাফল হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha