স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৯ সেপ্টেম্বর :ভিলেজ কমিটির
নির্বাচনকে কেন্দ্রে করে সোমবার তীব্র উত্তেজনা দেখা দেয় উদয়পুর মহকুমার মহারানী ওয়ারিংবাড়ি
এলাকায়। অভিযোগ আচমকা সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা অমরপুরের দিক থেকে ৭ থেকে ৮
টি গাড়ি নিয়ে উপস্থিত হয়। গাড়ি থেকে নেমে তারা ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। তখন
তাদের বাধা দান করে তিপ্রা মথার কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে সেখানে
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বহিরাগতরা পকেট থেকে পিস্তল বের করে দুই থেকে তিন রাউন্ড
গুলি চালায়।
পাশাপাশি গাড়ি
থেকে লাঠি বের করে তিপ্রা মথা কর্মীদের মারধর করে। এই ঘটনায় আহত হয়েছে একাধিক। আহতরা
বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার আহতদের গোমতী জেলা হাসপাতালে দেখতে
গেলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, মহারানীতে যারা এই ঘটনা
করেছে তারা বহিরাগত ছিলেন। তারা বিজেপি কর্মী। গাড়ি দিয়ে এসে ভোটকেন্দ্র দখল করে
ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করেছিল। তখন স্থানীয়রা বাধা দিলে তাদের উপর আক্রমণ চালায়
দুর্বৃত্তরা। তিনি বলেন রাজ্যে আইনের শাসন নেই। বিজেপি এবং তিপরা মথা গণতন্ত্র মানে
না। বিষাক্ত সাপের সঙ্গে ঘর করছে তিপরা মথা, এই সাপের ছোবল খেয়ে সহ্য করতে হবে। বিজেপিকে
নিশানা করে এই কথা বললেন বিরোধী দলনেতা। তিনি বলেন, গণতন্ত্রের কালো অধ্যায় চলছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান