Thursday, October 1, 2026
বাড়ি জাতীয় বান্ধবীকে নিয়ে লজে উঠেছে স্বামী, খবর পেয়ে গুন্ডা পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী !

বান্ধবীকে নিয়ে লজে উঠেছে স্বামী, খবর পেয়ে গুন্ডা পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী !

বান্ধবীকে নিয়ে লজে উঠেছে স্বামী, খবর পেয়ে গুন্ডা পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী !

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  অক্টোবর ১ :  ত্রিকোণ প্রেমে চরম ঘটনা কেরলে । বান্ধবীকে নিয়ে লজে উঠেছেন স্বামী। খবর পান স্ত্রী। এরপর স্বামী ও তাঁর বান্ধবীকে ‘শাস্তি’ দিতে একদল দুষ্কৃতীকে ওই লজে পাঠান মহিলা। স্বামীকে বেধড়ক মারধরের পাশাপাশি তরুণীকে গণধর্ষণ করে অভিযুক্তেরা। এই ঘটনার তদন্তে নেমে মারধর ও গণধর্ষণে অভিযুক্ত চার দুষ্কৃতী এবং অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


তামিলনাড়ুর তিরুপ্পুরের বাসিন্দা এক তরুণী বিবাহিত বন্ধুর সঙ্গে কেরলের ত্রিসুরের একটি লজে ওঠেন। এর কিছুক্ষণ পরে সেখানে হাজির পাঁচ ব্যক্তি। অভিযোগ, তাঁরা নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে জোর করে যুগলের ঘরে ঢোকেন। এরপর তরুণী এবং তাঁর পুরুষ বন্ধুর হাত-পা বেঁধে ফেলেন। ওই অবস্থায় একটি গাড়িতে উঠিয়ে তামিলনাড়ুতে নিয়ে যান। গোটা পথে পাশবিক অত্যাচার চালানো হয় তাঁদের উপরে।


তিরুপ্পুরের একটি হাসপাতালের কাছে পুরুষটিকে ফেলে দেয় তারা। এরপর দুই ব্যক্তি ওই তরুণীকে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা এবং তাঁর পুরুষ বন্ধু, দু’জনেই এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিবাহিত ব্যক্তির স্ত্রীই দুষ্কৃতীদের ভাড়া করেছিলেন। তাঁর নির্দেশেই অত্যাচার চালানো হয়। স্বামীর ফোন ট্র্যাক করে তথ্য দেওয়া হয় দুষ্কৃতীদের। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী-সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha